শেষ সম্বল আর একখণ্ড মানবতা


 শেষ সম্বল আর একখণ্ড মানবতা

(একটি সত্য ঘটনা থেকে…)


মহিলাটির স্বামী নেই।

জীবনের প্রয়োজনে অন্যের বাসায় কাজ করে দিন চলে।

মাথার উপর ছাদ থাকলেও, মনের উপর সবসময়ই একটা বোঝা।


সরকারি একটি দরকারি সেবা নিতে গিয়েছিলেন।

কাজটা জরুরি—কিন্তু অফিসে গিয়ে শুনলেন,

“এটা করতে হলে বেশকিছু টাকা লাগবে!”


ভেঙে পড়েননি, মুখটা শক্ত করে দাঁড়িয়েছিলেন।

তার চোখে ছিল না কোনো প্রশ্ন, শুধু কাতর এক অনুরোধ।

ভাই আমি গরীব মানুষ ,

একদিন পর সে টাকাটি এনে দিলো।

শেষ সম্বল—কানের দুল, নাকের ফুল…

সোনার অলংকারগুলো বন্ধক রেখে টাকা জোগাড় করলেন।

অহংকার নয়, ছিল তা বেঁচে থাকার উপায়।


টাকাটি আমি নিলাম, অফিসারকে জানালাম।

“স্যার, টাকাটা আমার কাছেই আছে। মহিলা খুব অসহায়।”

তিনি বললেন, “ঠিক আছে, কাল কাজটা হয়ে যাবে।”


-ঘড়ির কাঁটা তখন রাত ৩:৩৬ মিনিট।


সবাই যখন ঘুমিয়ে…

আমার ফোনে একটা ম্যাসেজ—


“মহিলাকে টাকাটা ফেরৎ দিয়ে দেন।

উনার কাজটি আমি এমনিতেই করে দিবো।

বন্ধক দিয়ে টাকা এনেছে।

তার কাছ থেকে এক টাকাও নেয়া হবে না।

আমি নিজে তার কাজটা করে দেবো।”


আমি বাকরুদ্ধ…....

এমন ভালো মানুষ এখনো আছেন?

যিনি মধ্যরাতে একটা অসহায় নারীর কথা ভেবে ঘুম ভেঙে লেখেন—

“টাকা লাগবে না… আমি নিজে করবো।”


এই সমাজে আমরা প্রায়ই শুনি—মানুষ খারাপ হয়ে গেছে।

কিন্তু কেউ কেউ প্রমাণ করেন—মানবতা এখনো বেঁচে আছে।


প্রত্যেক মানুষের মাঝে একটা না একটা ভালো দিক থাকে।

আমরা যদি সেই দিকটা আগে দেখতে শিখি,

এই পৃথিবীটা বদলে যাবে।


🌸 ভালোবাসা অবিরাম স্যার।

আল্লাহ আপনার পরিবারকে সুস্থ ও নিরাপদ রখুন

আপনার নাম বললাম না…

কারণ কিছু মানুষ কেবল নীরবতার মধ্যেই মহান হয়ে থাকেন। 🌸


---স্বপ্নবাজ

রাত-৪:০৪

চট্টগ্রাম-৪০০০

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয়তাবাদী রাজনীতির সংকট ও উত্তরণের রূপরেখা: এখনই সময় আত্মপুনর্গঠনের

বাংলাদেশের রাজনীতিতে শহিদ জিয়ার আদর্শ কি আবার পথ দেখাবে?

তৃণমূল কর্মী: রাজনীতির নীরব নায়ক