বন্ধু ইরফান মাহিমের কলমে – এক অসমাপ্ত বিদায়ের দীর্ঘশ্বাস....

 মুনেম যে হাসপাতালে নিঃশব্দে বিদায় নেয়, আজ আমি সেই হাসপাতালের এক কোণে বসে আছি।


একজন সহকর্মী ডাক্তারের বাবা দূর্ঘটনায় আহত হয়েছেন — অপারেশন থিয়েটারে, রক্ত দরকার ছিল।

রক্ত দিয়ে বেরিয়ে যাচ্ছি…

তবু মাথায় শুধু একটাই আওয়াজ বাজছে।


মুনেমের কণ্ঠস্বর।


“ভাই, তোমাকে সেদিন আসতে বললাম, তুমি তো আসতে দেরি করলা… আমাকে বিদায় জানালা না।”


এখনও মনে হয়, মুনেম আমাকে খুঁজছিল, কিছু একটা বলতে চাইছিল। ফোন করেছিল, মেসেজ করেছিল…

কিন্তু আমার আসতে কিছুক্ষণ দেরি হয়ে গেল।

মুনেম ICU-তে চলে গেল — আর আমাদের কথা হল না।


একই ঘটনা ঘটেছিল আমার মায়ের সাথেও।

সড়ক দুর্ঘটনায় আমি বেঁচে গেলাম, মা চলে গেলেন…

তাড়াহুড়ো না করলে, হয়তো মা'কে বাঁচাতে পারতাম।

অথবা… একসাথে বিদায় নিতে পারতাম।


তাদের কাউকে আমি বিদায় জানাতে পারিনি।

আমি দেরি করে ফেলেছি।

এতোটাই দেরি…

যেটা আর কোনোদিনও ঘুচবে না।


— ✍️ ইরফান মাহিম

(আমার কাছের বন্ধু)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয়তাবাদী রাজনীতির সংকট ও উত্তরণের রূপরেখা: এখনই সময় আত্মপুনর্গঠনের

বাংলাদেশের রাজনীতিতে শহিদ জিয়ার আদর্শ কি আবার পথ দেখাবে?

তৃণমূল কর্মী: রাজনীতির নীরব নায়ক